News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুছড়ে গেল স্কুলবাস, নিহত ১৩
Image

উত্তরপ্রদেশে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুছড়ে গেল স্কুলবাস, নিহত ১৩

গোরক্ষপুর, ২৬ এপ্রিল (হি.স.) : অসতর্ক ভাবে ঝুঁকি নিয়ে রেললাইন পার করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে মুছড়ে গেল স্কুলবাস। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে ৫০ কিলোমিটার দূরে কুশীনগরে ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩জন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এদিন রক্ষীবিহীন লেভেল ক্রসিং পেরোতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়ে মুছড়ে যায় ডিভাইন পাবলিক স্কুলের বাসটি। দুর্ঘটনার সময় বাসের মধ্যে প্রায় ৪০জন পড়ুয়া ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি স্কুলবাসের চালককে বহুবার নিষেধ করা সত্বেও অসতর্ক ভাবে ঝুঁকি নিয়ে লাইন পার করতে গিয়েই দুর্ঘটনার কবলে বাসটি।
অন্যদিকে এই দুর্ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top