গোল্ড কোস্ট, ১২ এপ্রিল (হি.স.) : আশা জাগিয়েও শেষ রক্ষা হল না। মহিলাদের ফ্রি স্টাইল কুস্তির ৫৩ কিলোগ্রাম ইভেন্টের ফাইনালে কানাডার ডায়না উইকার কাছে ২-৫ হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ববিতা কুমারী ফোগটকে। একই সঙ্গে ববিতা কুমারী ফোগটের হাত ধরেই কুস্তিতে ভারতের ঘরে
প্রথম পদক এল। এই ইভেন্টে ফেভারিট হিসেবেই নেমেছিলেন গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনার পদক জয়ী ববিতা। কিন্তু এদিন কানাডার ডায়না উইকারের কাছে ২-৫ হেরে যান ববিতা। পাশাপাশি ব্যক্তিগত ভাবে তিনটে কমনওয়েলথ গেমসে সব মিলিয়ে তিনটি পদক হয়ে গেল ববিতার। ২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমসে রুপো পান ববিতা। অন্যদিকে পুরুষদের কুস্তির ৭৪ কিলোগ্রাম বিভাগে ফাইনালে উঠলেন সুশীল কুমার। পাশাপাশি ব্যান্ডমিন্টনে পদকের আশা টিকিয়ে রেখে কুয়াটার ফাইনালে ওঠেন পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্ত।
কানাডার ডায়না উইকারের কাছে হেরে সোনা খোয়ালেন ববিতা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















