News Flash

  • Home
  • Uncategorized
  • কিডনি সংক্রান্ত রোডে ভুগছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, চিকিত্সা চলছে বাড়িতেই
Image

কিডনি সংক্রান্ত রোডে ভুগছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, চিকিত্সা চলছে বাড়িতেই

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): কিডনি সংক্রান্ত রোডে ভুগছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলি| সূত্রের খবর, কিডনি সংক্রান্ত রোগের জন্য অর্থমন্ত্রীর অস্ত্রোপচারও হতে পারে| আপাতত ৬৫ বছর বয়সি অরুণ জেটলির বিভিন্ন শারীরিক পরীক্ষা চলছে| সংক্রমণের আশঙ্কায় তাঁকে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি দেননি চিকিত্সকরা| সেই কারণেই হয়তো গত সোমবার থেকে অর্থমন্ত্রকে যাননি অর্থমন্ত্রী অরুণ জেটলি| এমনকি রাজ্যসভার সাংসদ হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া সত্ত্বেও তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে যাননি|
বর্তমানে এইমস-এর বিশেষজ্ঞ চিকিত্সকরা অরুণ জেটলির বাড়িতেই তাঁর চিকিত্সা করছেন| চিকিত্সকদের পরামর্শ মতো এইমস-এর কার্ডিও নিউরো টাওয়ারে ভর্তি করা হতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে| উল্লেখ্য, গত সোমবার থেকে অর্থমন্ত্রকে না গেলেও, বাড়ি থেকেই যাবতীয় কাজ সারছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top