News Flash

  • Home
  • Uncategorized
  • যমুনা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত এইমসের ৩ চিকিৎসক, আহত ৪
Image

যমুনা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত এইমসের ৩ চিকিৎসক, আহত ৪

মথুরা, ১৮ মার্চ (হি.স.): যমুনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এইমসের তিন চিকিৎসক। রবিবার সকালে দিল্লি থেকে আগ্রা দিকে একটি গাড়িতে করে যাচ্ছিলেন ওই ৬ জন এইমসের চিকিৎসক। সেই সময় মথুরার সুরি কোতয়ালি থানার অন্তগর্ত যমুনা এক্সপ্রেসওয়ের ৮৮ নম্বর মাইলস্টোনের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। ঠিক সেই সময় গাড়িটি একটি ট্যাঙ্কারকে ওভার টেক করতে গিয়ে তার পেছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির সামনের দিকটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়িতে থাকা তিন চিকিৎসকের।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। গাড়িতে থাকা বাকি তিন চিকিৎসক ও এক চালককে এম্বুলেন্সে করে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত চিকিৎসকদের মৃত দেহগুলিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এইমসের চিকিৎসক সংগঠনের সভাপতি হরশিত জানিয়েছেন, নিহত চিকিৎসকেরা হলেন যশপ্রীত কাঁথপাল, হেমবালা, হর্ষদ ওয়াঙ্খেডে। অন্যদিকে এই দুর্ঘটনায় আহত চিকিৎসকেরা হলেন, অভিনব, জিতেন্দ্র এবং মহেশ। পুলিশ সূত্রের খবর চিকিৎসক হর্ষদের জন্মদিন পালন করতে আগ্রা যাচ্ছিল ওই চিকিৎসকেরা। নিহত চিকিৎসকদের মৃতদেহগুলিকে মথুরার মর্গে রাখা হয়েছে। নিহত এবং আহতদের পরিবারবর্গকে এই বিষয়ে খবর দেওয়া হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top