News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে সিপিএম ও বিজেপি কর্মীদের সংঘর্ষ
Image

পৃথক স্থানে সিপিএম ও বিজেপি কর্মীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক হিংসা৷ বিজেপি ও শাসক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে৷ ৩৬ নং শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের হাতিপুড়ায় বিজেপির বিএলওকে মারধর করার অভিযোগ সিপিএম ক্যাডারদের বিরুদ্ধে৷ অভিযোগে জানা গিয়েছে, রঞ্জিত চাকমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল৷ অভিযুক্তরা হল স্বদেশ চাকমা, নরেন্দ্র চাকমা এবং বীরেন্দ্র চাকমা৷ তারা প্রত্যেকেই সিপিএম দলের ক্যাডার৷ তাদের হামলায় গুরুতর আহত রঞ্জিত চাকমাকে শান্তিরবাজার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সিপিএমের ঐ তিন ক্যাডারের বিরুদ্ধে থানায় লিখিত এফআইআর করা হয়েছে৷ তবে গ্রেপ্তারের কোন খবর নেই৷
অন্যদিকে, সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে৷ ঘটনা মেলাঘরে৷ এই ব্যাপারে আক্রান্ত মঙ্গল দেববর্মা মেলাঘর থানায় মামলা দায়ের করেছেন বিজেপির কর্মী বিক্রম দেববর্মার বিরুদ্ধে৷ মঙ্গলের অভিযোগ তাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল৷ কিন্তু, সে বিজেপিতে যোগদান না করায় তাকে মারধর করা হয়েছে৷ এই ঘটনাতেও পুলিশ মামলা নিলেও গ্রেপ্তারের কোন খবর নেই৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top