News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মাবতের ডায়লগ টিজারকে ঘিরে উচ্ছাস সোশ্যাল মিডিয়ায়
Image

পদ্মাবতের ডায়লগ টিজারকে ঘিরে উচ্ছাস সোশ্যাল মিডিয়ায়

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): বিতর্ককে পেছনে ফেলে ফের পদ্মাবতের জোর কদমে প্রচার শুরু করলেন ছবির নির্মাতারা। আগামী ২৫ জানুয়ারি গোটা দেশে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। তার আগে ফের জোর কদমে সিনেমাটির প্রচার শুরু হয়েছে। সিনেমাটির ট্রেলার আগেই মুক্তি পেয়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হল সিনেমাটির ডায়লগ টিজার। দুইটি ডায়লগ টিজার এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে। একটি হচ্ছে আলাউদ্দিন খিলজিরুপী রণবীর সিংয়ের চরিত্রের সংলাপ এবং অপরটিতে রানি পদ্মাবতরুপী দীপিকা পাডুকোনের সংলাপ। এই টিজার মুক্তি পাওয়ার পরে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। টিজারটিতে দুই তারকার চমকপ্রদ অভিনয়ের স্ফূরণ পাওয়া গিয়েছে বলে চলচ্চিত্র সমালোচকেরা দাবি করেছে।
অন্যদিকে পদ্মাবতের জন্য অক্ষয় কুমার অভিনীত প্যাডম্যান সিনেমাটির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত বছর পয়লা ডিসেম্বর মুক্তির পাওয়ার কথা ছিল পদ্মাবতের। কিন্তু কার্নি সেনাসহ একাধিক রাজপুর সংগঠনের বিরোধীতায় সিনেমাটির মুক্তির দিন পিছিয়ে যায়। সিনেমাটির মুক্তির বন্ধের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানায় রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশের রাজ্য সরকার। অবশেষে সব জটিলতা কাটিয়ে প্রজাতন্ত্র দিবসের আগে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে পদ্মাবত।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top