News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় ফের বোমা উদ্ধার, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ
Image

বিলোনীয়ায় ফের বোমা উদ্ধার, অন্ধকারে হাতরাচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ জানুয়ারী৷৷ ফের বিলোনীয়াতে উদ্ধার হল তাজা বোমা৷ স্থানীয় মনুরমুখ এলাকার বাসীন্দা ব্রজেন্দ্র দাসের বাড়ির পাশে খালি জায়গায় বোমাটি উদ্ধার হয়েছে৷ বুধবার সকালে এলাকার এক যুবক প্রথমে বোমাটি দেখতে পান৷ বোমাটি বেশ বড় দেখতে৷ সঙ্গে সঙ্গে ঐ  যুবক বিষয়টি আশেপাশের লোকজনকে জানায়৷ খবর দেওয়া হয় বিলোনীয়া থানায়৷ পুলিশ সেখানে গিয়ে বোমাটি দেখতে পেয়ে খবর দেয় বোম স্কোয়াডকে৷ বোম স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে এবং নিষ্ক্রীয় করে দেয়৷

প্রশ্ণ উঠেছে কে বা কারা ঐ বোমা সেখানে ফেলে রেখেছিল৷ কেনই বা ফেলা হয়েছে৷ সামনেই বিধানসভা নির্বাচন৷ এর আগে এইভাবে বোমা উদ্ধার জনমনে আতঙ্কের সৃষ্টি করছে৷ এর আগে বিলোনীয়াতেই ছয়টি বোমা উদ্ধার করা হয়েছিল এক বাড়ির শৌচালয়ের ছাদের উপর থেকে৷ আজ ফের বোমা উদ্ধার হয়েছে৷ স্বাভাবিকভাবেই প্রশ্ণ উঠছে কারা একাজের সাথে যুক্ত৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেউ কি সংশ্লিষ্ট এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টির চেষ্টা করছে৷ তবে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে খবর লেখা পর্যন্ত পুলিশ অন্ধকারেই হাতরাচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top