News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে ফের এসডিএমকে ঘেরাও কংগ্রেসের
Image

কৈলাসহরে ফের এসডিএমকে ঘেরাও কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ জানুয়ারি৷৷ গতকাল কংগ্রেসের পক্ষে কৈলাসহরের মহকুমা শাসক অফিস ঘেরাও করার পর কংগ্রেসের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল এগারোটা থেকে পুনরায় মহকুমা শাসকের অফিস ঘেরাও করা হয়৷ সেই সময় এস ডি এম কেশব কর অফিসে ছিলেন না এটা কংগ্রেস কর্মীরা একটু সময় ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ কর্মীরা পরিস্থিতি সামাল দেয়৷ অবশেষে দুপুর আড়াইটার এস ডি এম কেশব কর অফিসে এসে বিক্ষোভ আরোও বেড়ে যায়৷ তিনটা নাগাদ এস ডি এম এর চেম্বারে আসেন৷ বৈঠকে কংগ্রেসের পক্ষে চারশো বেনিফিসারীর নামের তালিকা এস ডি এম এর কাছে দেওয়া হয়৷ এস ডি এম প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছেন এই চারশো জন বেনিফিসারীর নাম যার যার তহশিলে পাঠানো হবে৷ যদি এরা প্রকৃত গরীব অংশের মানুষ হয় তাহলে তাদেরকে সাহায্য করা হবে৷ এই আশ্বাস পেয়ে জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জানান এস ডি এম কে আগামী সাত দিনের সময় সীমা দিয়ে চেম্বারে বাইরে এসে সংবাদ প্রতিনিধিদের বলেন, এব্যাপারে এস ডি এম এর প্রতিক্রিয়া জানতে গেলে উনি বলেন যা করা হয়েছে দপ্তরের গাইড লাইন মেনেই করা হয়েছে৷ কোনো ধরনের দুর্নীতি হয়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top