News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়া নদীর জলে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা
Image

হাওড়া নদীর জলে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ মানসিক অবসাদে মাঝ বয়সী ব্যক্তির মরণঝাপ হাওড়া নদীতে৷ শুক্রবার ভট্টপুকুর স্যুইচ গেইট এলাকায় জলে ঝাপ দিতে দেখতে পায় স্থানীয় মানুষ৷ রাতের বৃষ্টিতে নদীর জলস্ফীতি হয়ে যাওয়ায় জলে হাবুডুবু খেতে দেখে স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা৷ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ যতদূর জানা গেছে জলে ঝাপ দেওয়া ব্যক্তির বাড়ি দক্ষিণ রামনগর এলাকায়৷ পুলিশ তদন্ত শুরু করলেও এখনো নাম জানতে পারেনি৷ সাত সকালে মাঝ বয়সী ব্যক্তির আত্মহত্যার চেষ্টার খবরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ উৎসুক জনতা নদী থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া প্রবীন নাগরিককে দেখতে ভিড় জমিয়েছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ এখনো কোন ক্লু বের করতে পারেনি কেন এই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top