News Flash

  • Home
  • Uncategorized
  • গণ সংগ্রামের মধ্য দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গড়ে উঠুক মহা জোট ঃ ইয়েচুরি
Image

গণ সংগ্রামের মধ্য দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গড়ে উঠুক মহা জোট ঃ ইয়েচুরি

কলকাতা, ২৯ আগস্ট (হিস)৷৷ ধর্মীয় মেরুকরণের মর্র্মন্তিক পরিনতি হচ্ছে ধূপগুড়ির ঘটনা৷ ধূপগুড়িতে গরু চোর সন্দেহে দু জনকে পিটিয়ে মেরে ফেলা হয়৷ তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবপার আলিমুদ্দিনে একথা বলেন, সি পি  এমের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম মৌলবাদীদের তোল্লাই দিচ্ছেন৷ এতে হিন্দু মৌল্যবাদীদেরই সুবিধা হবে৷ এদিন তিনি বলেন, রাজ্যের পরিস্থিতি উদ্যোগ জনক৷ রাজ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে৷ তৃণমূল সংখ্যালখু সম্প্রদায়কে মদত দিচ্ছে৷ আর বিজেপি তার ঠিক উল্টোটা করছে৷ প্রতিযোগিতা মূলক সাম্প্রদায়িকতা তৈরি হচ্ছে রাজ্যে৷ কিন্তু ৩৪ বছরের বাম জামানায় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ছিল৷ এখন সরকার তো দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করছে৷ মহরমের দিন বিসর্জন বন্ধ করার বিষয় নিয়ে তিনি বলেন, দুই সম্প্রদায়ের মানুষের সহেগ কথা বলে ঠিক করা উচিত ছিল৷ আলাদা আলাদা রুটে মহরম আর বিসর্জন করা যেতে পারত৷ প্রশাসন ব্যবস্থা নিত৷ ৩৪ বছরে তো কোনও দিনই এমনটা হয় নি৷ মঙ্গলবার তিনি বলেন, পাটনায় মোদী বিরোধী সমাবেশে আমরা যাই নি৷ কারণ হচ্ছে, মহা জোট ঘোষণা করে মিটিং হয়েছিল৷ আমরা কোনও মহা জোটে নেই৷ যখন ভোট হবে তখন দেখা যাবে৷ ইন্দোরে সাম্প্রদায়িকতা নিয়ে পদযাত্রা হবে৷ সেখানে আমরা যাব৷ কেননা সেখানে জোটের রাজনীতি নেই৷ সি পি এম চায়, সাম্প্রদাকিতার বিরুদ্ধে গণ সংগ্রামের মাধ্যমে গড়ে উঠুক৷ জোট গড়ে গণ সংগ্রাম নয় মানুষই জোট গড়ে তুলবে৷ পাহাড়ের সমস্যা নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য, বিধানসভায় বামেদের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর এদিন বলেন, আমরা পাহাড়ে শান্তি ফেরানোর কথা বলেছিলাম৷ মুখ্যমন্ত্রী পরে হলেও বুঝেছেন৷ তবে আজকের বৈঠক সর্বদলীয় নয়৷ যারা এসেছিলেন তারা কি আন্দোলনকারীদের প্রতিনিধি৷ সবাই এসেছিলেন এমন তো নয়৷ আমরা ত্রিপাক্ষিক বৈঠকের কথা বলছি৷ মুখ্যমন্ত্রী পাহাড়ে যান৷ আলোচনা করে শান্তি ফেরান৷ শান্তি ফেরানো এখন খুব জরুরি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top