News Flash

  • Home
  • Uncategorized
  • সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের জন্যে ৪০ শতাংশ আসন সংরক্ষণ
Image

সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের জন্যে ৪০ শতাংশ আসন সংরক্ষণ

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের জন্যে ৪০ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এজন্যে ১১০টি নবোদয় বিদ্যালয় ও উচ্চশিক্ষার জন্যে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী মুকতার আব্বাস নকভি এখবর জানিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী নকভি বলেছেন, সরকার সংখ্যালঘুদের উন্নয়নে সদর্থক ভূমিকা নিতে চায়। বিশেষত শিক্ষার সুযোগ পৌঁছে দিতে চায়। সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা যাতে শিক্ষার সুযোগ পান, সেকারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি তিনটি স্তরে শিক্ষা ব্যবস্থার সুপারিশ করেছে সরকারিভাবে গঠিত মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন কমিটি। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে বিশেষত মুসলমান সম্প্রদায়ের ভিতর – তিনটি ধাপে ওই সুপারিশগুলি করেছে কমিটি। কমিটির সুপারিশ করা মডেল অনুসারে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২১১টি স্কুল খোলা হচ্ছে। সেইসঙ্গে খোলা হচ্ছে ২৫টি কম্যুনিটি কলেজ এবং আরও পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। নতুন করে যে স্কুলগুলি খোলা হচ্ছে সেগুলি কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়ের ধরনের বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, দেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলির মধ্যে পড়ছে মুসলমান, বৌদ্ধ, খ্রিশ্চান, পার্সি ও জৈনরা। হিন্দুস্থান সমাচার। অর্ণব।
সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের জন্যে ৪০ শতাংশ আসন সংরক্ষণ
নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীদের জন্যে ৪০ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এজন্যে ১১০টি নবোদয় বিদ্যালয় ও উচ্চশিক্ষার জন্যে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী মুকতার আব্বাস নকভি এখবর জানিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী নকভি বলেছেন, সরকার সংখ্যালঘুদের উন্নয়নে সদর্থক ভূমিকা নিতে চায়। বিশেষত শিক্ষার সুযোগ পৌঁছে দিতে চায়। সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা যাতে শিক্ষার সুযোগ পান, সেকারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি তিনটি স্তরে শিক্ষা ব্যবস্থার সুপারিশ করেছে সরকারিভাবে গঠিত মৌলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশন কমিটি। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে বিশেষত মুসলমান সম্প্রদায়ের ভিতর – তিনটি ধাপে ওই সুপারিশগুলি করেছে কমিটি। কমিটির সুপারিশ করা মডেল অনুসারে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২১১টি স্কুল খোলা হচ্ছে। সেইসঙ্গে খোলা হচ্ছে ২৫টি কম্যুনিটি কলেজ এবং আরও পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। নতুন করে যে স্কুলগুলি খোলা হচ্ছে সেগুলি কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়ের ধরনের বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, দেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলির মধ্যে পড়ছে মুসলমান, বৌদ্ধ, খ্রিশ্চান, পার্সি ও জৈনরা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top