News Flash

  • Home
  • Uncategorized
  • ডেপুটি কালেক্টরের পদে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু
Image

ডেপুটি কালেক্টরের পদে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু

নয়াদিল্লি, ১০ অগাস্ট (হি.স.) : ডেপুটি কালেক্টরের পদে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। গত ২৭ জুলাই এই চাকরির নিয়োগপত্র হাতে পেয়েছিলেন অলিম্পিকে রুপো জয়ী এই ব্যাডমিন্টন তারকা। বৃহস্পতিবার সকালে নতুন দফতরে যোগ দিলেন সিন্ধু। কাজের প্রথমদিন চিফ কমিশনার অফ ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনিল চন্দ্র পুনেথার কাছে গিয়ে রিপোর্ট করেন। সিন্ধু এদিন দফতরে গিয়েছিলেন বাবা–মায়ের সঙ্গে। কিন্তু নতুন চাকরিতে যোগ দিয়েও সিন্ধু জানিয়েছেন, ‘‌আমার পুরো ফোকাসটাই খেলায়। অন্য কিছু নিয়ে ভাবার ফুরসুৎ নেই এই মুহূর্তে। অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে সিন্ধুকে এই দায়িত্ব বুঝে নেওয়ার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছিল। সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজে যোগ দেন সিন্ধু। প্রথমদিন অফিসে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রে সই করেন তিনি। উল্লেখ্য, রাজ্য আইনসভা বিশেষ বিল পাস করে স্টেট পাবলিক সার্ভিস অ্যাক্ট অনুযায়ী পি ভি সিন্ধুকে এই সরকারের গ্রুপ–১ অাধিকারিক হিসেবে নিয়োগের বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top