News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধ ইস্যুতে সরকারের উপর বাড়ল চাপ, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করবে বিজেপি, আন্দোলনে নামবে কংগ্রেসও
Image

অবরোধ ইস্যুতে সরকারের উপর বাড়ল চাপ, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করবে বিজেপি, আন্দোলনে নামবে কংগ্রেসও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ আইপিএফটি’র জাতীয় সড়ক এবং রেল অবরোধ নিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়াল বিজেপি এবং কংগ্রেস৷ একদিকে, বিজেপি মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুমকি দিয়েছে৷ অন্যদিকে, সময়সীমা বেঁধে দিয়ে বৃহত্তর আন্দোলনের যাচ্ছে প্রদেশ কংগ্রেস৷ শনিবারের মধ্যে অবরোধ আন্দোলন প্রত্যাহারে রাজ্য সরকার কোন ব্যবস্থা না নিলে রবিবার থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে রাজ্য পুলিশের মহানির্দেশককে সতর্ক করেছে প্রদেশ কংগ্রেস৷ এদিকে, ৪৮ ঘন্টার মধ্যে রাজ্য সরকার অবরোধের সমাপ্তি ঘটাতে কোন ব্যবস্থা না নিলে বিজেপি দশ হাজার কর্মী সমর্থক নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করবে বলে জানিয়েছেন দলের রাজ্য প্রভারী সুনীল দেওধর৷
প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় সড়ক এবং রেল অবরোধ প্রত্যাহারে ব্যবস্থা নেওয়ার জন্য ২৪ ঘন্টা সময় আগেই বেঁধে দিয়েছিল প্রদেশ কংগ্রেস৷ সেই সময়ও অতিক্রান্ত হয়ে গেছে৷ তাই এখন, আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ মুক্ত করার জন্য চূড়ান্ত সময়সীমা ধার্য করে দিয়েছে প্রদেশ কংগ্রেস৷ শনিবার প্রত্যাহার করে না নিলে কিংবা রাজ্য সরকার কোন পদক্ষেপ গ্রহণ না করলে রবিবার থেকে পাল্টা আন্দোলনে নামবে বলে চরম হুশিয়ারী দিয়েছে৷ অবরোধ ইস্যুতে কংগ্রেস মুখ্যমন্ত্রী মানিক সরকারকে নীরব দর্শক কটাক্ষ করেছে৷
শনিবার প্রদেশ কংগ্রেসের ১২ সদস্যকে একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে৷ সদর জেলা কংগ্রেস সভাপতি নারায়ন দত্ত, প্রাক্তন মন্ত্রী লক্ষ্মী নাগ, যুব কংগ্রেস প্রদেশ সভাপতি সুশান্ত চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ডেপুটেশনে রাজ্য পুলিশের মহানির্দেশকের হাতে দাবী সনদ তোলে দিয়েছেন৷ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি অভিযোগ করেছেন, পুলিশ প্রশাসন অনৈতিক আন্দোলন প্রত্যাহারে উদাসীন৷ ধলাই, উত্তর, ঊনকোটি জেলায় ৩ জন রোগী হাসপাতালে না আসতে পাড়ায় তাদের মৃত্যু হয়েছে৷ আইন-শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে৷ তিনি অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি নিয়ে কোন শব্দ উচ্চারন না করায় আন্দোলনের মদতদাতা শাসক দলই, তা জনসমক্ষে প্রমানিত হয়েছে৷ তাই আইপিএফটি’র জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধে রাজ্য পুলিশের মহানির্দেশকে সময়সীমা বেঁধে দিয়ে আন্দোলনে নামছে প্রদেশ কংগ্রেস, জানান তিনি৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা ২৪ ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া সত্বে আন্দোলন প্রত্যাহারে ব্যর্থ হয়েছে আরক্ষা প্রশাসন৷
এদিকে, শনিবার সাংবাদিক সম্মেলনে সুনীল দেওধর বলেন, জাতীয় সড়ক এবং রেল অবরোধের ফলে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে৷ অথচ মুখ্যমন্ত্রী নীরব ভূমিকা পালন করছেন৷ তিনি এই অবরোধের সমাপ্তি না হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন৷ তাই, ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়ে অবরোধ না উঠলে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তিনি৷ দশ হাজার বিজেপি কর্মী নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে বলে জানান শ্রীদেওধর৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top