News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর-গর্জি রুটে রেল লাইনে সুরক্ষা পর্য্যবেক্ষণ সম্পন্ন, শীঘ্রই যাত্রী পরিষেবা
Image

উদয়পুর-গর্জি রুটে রেল লাইনে সুরক্ষা পর্য্যবেক্ষণ সম্পন্ন, শীঘ্রই যাত্রী পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ উদয়পুর-গর্জি রুটে রেল লাইনের সুরক্ষা পর্য্যবেক্ষণ শুক্রবার সম্পন্ন হয়েছে৷ সেফটি কমিশনার সৈলেশ পাঠক এদিন উদয়পুর থেকে গর্জি পর্যন্ত রেল লাইনের সুরক্ষা সংক্রান্ত বিষয়টি পর্যবেক্ষণ করেছেন৷ বিকালে সাংবাদিক সম্মেলনে শ্রীপাঠক জানান, রেল লাইন নির্মাণের কাজ যথেষ্ট সন্তোষজনক৷ গুনমান অনুযায়ী খুব ভাল কাজ হয়েছে৷ আজ ১২০ কিমি প্রতি ঘন্টা গতিতে রেল চালানো হয়েছে৷ অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যালিং ব্যবস্থার কারণে এই রুটে ২০০ কিমি প্রতি ঘন্টা গতিতে রেল চলতে পারবে৷ ল্যাবেল ক্রসিংয়ে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে উদয়পুর থেকে গর্জি পর্যন্ত কোন ল্যাবেল ক্রসিং নেই৷ ছয়টি রোড ওভার ব্রিজ এবং ছয়টি রোড আন্ডার ব্রিজ রয়েছে এই রুটে৷ তিনি জানান, আগামীকাল দিল্লী ফিরে গিয়েই তিনি সুরক্ষা সংক্রান্ত চূড়ান্ত অনুমতি পত্রে স্বাক্ষর করবেন৷ ফলে, এই রুটে রেল চালানোর সবুজ সংকেত এদিন সেফটি কমিশনার দিয়েছেন৷ তাতে কবে নাগাদ রেল চলতে পারে এই প্রশ্ণে তিনি জানান, সামান্য কিছু কাজ বাকি রয়েছে৷ তা ছয় সাত দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে৷ এরপর আনুষ্ঠানিক ভাবে ঐ রুটে রেল চালানোর ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা থাকবে না৷ অবশ্য এই বিষয়ে সিদ্ধান্ত নেবে রেলওয়ের অপারেশন বিভাগ৷
প্রসঙ্গক্রমে শ্রীপাঠক জানিয়েছেন, ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে সাব্রুম পর্যন্ত রেল লাইন সম্প্রসারণের কাজ সম্পন্ন হবে৷ তার আগেই সম্পন্ন হতে পারে৷ তবে, সময়সীমা পিছিয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই৷ আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত রেলপথ সম্প্রসারণে মোট ১১৫০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে৷ এদিন তিনি আরও জানিয়েছেন, আগামী মার্চের মধ্যে গর্জি থেকে বিলোনীয়া পর্যন্ত ২৫ কিমি রেল লাইনের সুরক্ষা পর্য্যবেক্ষণ সম্পন্ন হবে৷ পরবর্তী পর্য্যায়ে বিলোনীয়া থেকে সাব্রুম পর্যন্ত ৪৪ কিমি রেল লাইনে সুরক্ষা পর্যবেক্ষণ সম্পন্ন হবে৷ আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত মোট ১১৪ কিমি রেলপথ নির্মাণ হচ্ছে৷ তিনি আরও জানিয়েছেন, বিলোনীয়া থেকে জোলাইবাড়ি পথে ৬০০ মিটার দীর্ঘ এবং গর্জি থেকে শান্তিরবাজার পথে ১৭০ মিটার দীর্ঘ দুটি ট্যানেল রয়েছে৷ এদিন তিনি পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের ভূয়সী প্রশংসা করেছেন৷ গত আড়াই বছরে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে যে কাজ করেছে তা তার আগের পাঁচ বছরেও হয়নি৷ গত আড়াই বছরে ৬৪৭ কিমি নতুন রেলপথ পূর্বোত্তরে নির্মাণ হয়েছে৷ যা সারা দেশের তুলনায় যথেষ্ট প্রশংসনীয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top