News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুর নির্বাচন সামনে, উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর বার্তা মুখ্যমন্ত্রীর
Image

পুর নির্বাচন সামনে, উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন পুর নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। রাজ্যের বিভিন্ন পুর এলাকায় উন্নয়নমূলক কাজ, নাগরিক পরিষেবা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয় তুলে ধরে তিনি দাবি করেন, সাধারণ মানুষ সরকারের কাজকর্মের সুফল পাচ্ছেন। পাশাপাশি আগামীকাল ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে এনডিএ ৯০ শতাংশের বেশি আসনে জয়ী হবে বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

পুর এলাকার উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগে পুর এলাকার বিভিন্ন রাস্তা ও গলির পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল। বর্তমানে সেই রাস্তাগুলির উন্নয়নের পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিকাঠামোগত কাজ করা হচ্ছে। বিরোধীদের পক্ষ থেকে উন্নয়ন নিয়ে যে অভিযোগ করা হচ্ছে, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, পুর এলাকার বিভিন্ন লেক ও পুকুরের উন্নয়ন এবং সৌন্দর্যায়নের কাজ চলছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ, পানীয় জলের ব্যবস্থা এবং পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের মতো মৌলিক পরিষেবাগুলিও মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান তিনি।

সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের হয়রানি কমেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। আধার কার্ড, বিভিন্ন শংসাপত্র এবং ভাতার মতো সরকারি সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলি বর্তমানে সহজেই পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। আগে বিভিন্ন ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে কাজ করতে হতো অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনওভাবেই দালাল বা মধ্যস্বত্বভোগীদের সুযোগ দেবে না।

ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়েও যথেষ্ট আশাবাদী মুখ্যমন্ত্রী। এনডিএ ৯০ শতাংশের বেশি আসনে জয়ী হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনের পর হিংসার ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। অতীতের নির্বাচনের পর বিভিন্ন ধরনের হিংসার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে তিনি জানান, সাম্প্রতিক নির্বাচনের একটি ঘটনায় তদন্ত চলছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ফলাফল এনডিএর জন্য বড় চ্যালেঞ্জ হলেও দলীয় কর্মীদের আরও পরিশ্রম করতে হবে। সরকারের উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মানুষের জন্য বিভিন্ন পরিষেবা নিয়ে মানুষের কাছে পৌঁছানোর ওপরই জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Releated Posts

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ…

ByByReshmi Debnath Oct 4, 2026

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

Leave a Reply

Scroll to Top