News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন
Image

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। কৈলাশহর থানার ওসি তাপস মালাকারের নেতৃত্বে পুলিশের এই অভিযানে বাইক দুটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে মালিকদের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গেছে, গণেশ পূজার কনসার্ট দেখতে কৈলাশহরে আসা দুই যুবকের বাইক অনুষ্ঠান চলাকালীন চুরি হয়ে যায়। চুরি যাওয়া বাইক দুটির নম্বর হলো টিআর০২ – জি -৭৯০৩ এবং  টিআর০২ -এফ – ৫৭৪০। বাইক দুটি খুঁজে না পেয়ে মালিকরা বিষয়টি কৈলাশহর থানার পুলিশকে মৌখিকভাবে জানান। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

তদন্ত চলাকালীন গত ১ অক্টোবর একটি সেকেন্ড-হ্যান্ড বাইকের শোরুমে চুরি যাওয়া একটি বাইক বিক্রি করতে নিয়ে যাওয়া হয়। বাইকটি দেখে শোরুম কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরবর্তীতে গোয়েন্দা সূত্রে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর কৈলাশহর থানার পুলিশ অভিযান চালিয়ে বাইকটি উদ্ধার করে এবং এক যুবককে আটক করে।

আটক যুবককে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে নিয়ে যায় পুলিশ। পরে গোপন সূত্রে খবর পেয়ে রাত প্রায় ৩টা নাগাদ কুমারঘাট রেলস্টেশন সংলগ্ন পেইড পার্কিং এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া দ্বিতীয় বাইকটি। এই ঘটনায় মোট তিনজনকে আটক করেছে পুলিশ।

কৈলাশহর থানার ওসি তাপস মালাকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দ্রুত সাফল্য মেলায় স্বস্তি প্রকাশ করেছেন বাইকের মালিকরা। নিজেদের হারিয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে তাঁরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পুলিশের তৎপরতার প্রশংসা করেন।

অন্যদিকে, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

Leave a Reply

Scroll to Top