News Flash

Image

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী যুমনাম খেমচাঁদ সিং। বুধবার হমার জনজাতি সম্প্রদায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন।

মুখ্যমন্ত্রী জানান, প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। টিপাইমুখ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ন্গুরসাংলুর সানাতে এবং ফেরজাওল জেলার বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকার নাগরিক সমাজের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে স্থানীয় বিভিন্ন সমস্যা ও দাবি তাঁর কাছে তুলে ধরেন।

অসম ও মিজোরামের সঙ্গে আন্তঃরাজ্য সীমান্ত রয়েছে ফেরজাওল জেলার। জেলাটি মূলত হমার জনজাতি অধ্যুষিত।

এপ্রিল মাসে জিরিবাম জেলায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মেইতেই ও হমার সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে শান্তি উদ্যোগের কথাও উল্লেখ করা হয়। ওই উদ্যোগের পর দুই সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তা সহায়ক হয়েছে বলে জানানো হয়েছে।

প্রতিনিধিদলটি রাস্তা, বিদ্যুৎ ও ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে। জিরিবাম থেকে দক্ষিণ অসম হয়ে টিপাইমুখ পর্যন্ত বর্তমান জেলা সড়কটিকে জাতীয় সড়কের মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। তাঁদের বক্তব্য, এই রাস্তা জাতীয় সড়ক-৩৭ এবং জাতীয় সড়ক-২-এর মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করতে পারে এবং জিরিবাম, টিপাইমুখ ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে পারে।

এলাকায় বিদ্যুৎ সংযোগের সমস্যাও তুলে ধরা হয়। সিপুইকাউন পাওয়ার স্টেশন থেকে পারবুং পর্যন্ত প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি প্রস্তাবিত বিদ্যুৎ লাইন সম্প্রসারণের মাধ্যমে অন্যান্য এলাকাতেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দাবি করা হয়।

এলাকায় কোনও ব্যাঙ্ক না থাকায় সাধারণ মানুষ যে সমস্যার মুখে পড়ছেন, তাও মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন প্রতিনিধিরা। ফেরজাওল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) গঠন সংক্রান্ত বিষয় এবং স্থানীয় মানুষের উদ্বেগ ও প্রত্যাশার কথাও জানানো হয়।

প্রতিনিধিদলে আইটিএসি, ফেরজাওল ও জিরিবাম, হমার ইনপুই হামরাম রিজিয়ন এবং হমার ইনপুই ভাঙ্গাই রিজিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Releated Posts

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026

স্কুলে অভিভাবক-সহ সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞার খবর ‘সম্পূর্ণ ভুয়ো’: অসম মুখ্যমন্ত্রীর দফতর

গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সরকারি স্কুলে অভিভাবক, অভিভাবিকা বা সাধারণ মানুষের প্রবেশের জন্য আগে থেকে অনুমতি নেওয়া…

ByByNews Desk Sep 30, 2026

মিজোরামে ৮৪৬ কোটি টাকারও বেশি মূল্যের মাদক বাজেয়াপ্ত, আট মাসে গ্রেফতার ৯৩০

আইজল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মিজোরামে ৮৪৬ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন ধরনের…

ByByNews Desk Sep 30, 2026

Leave a Reply

Scroll to Top