News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির
Image

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে সংগঠনের সদস্য-সমর্থকসহ বহু যুবক স্বেচ্ছায় রক্তদান করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী ডিওয়াইএফআই-এর অরবিন্দনগর অঞ্চল কমিটিকে এই উদ্যোগের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যুবসমাজের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের কল্যাণ ও ভবিষ্যৎ প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, বিভিন্নভাবে যুবসমাজের শক্তি ও সম্ভাবনা ক্ষয় করা হচ্ছে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে ডিওয়াইএফআই-এর মতো যুব সংগঠন একদিকে দেশ গঠনের কাজে যুবশক্তিকে যুক্ত করার চেষ্টা করছে, অন্যদিকে অসুস্থ মানুষ ও যাদের রক্তের প্রয়োজন, তাদের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছে। এর মধ্য দিয়ে যুবসমাজের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার মানসিকতা আরও শক্তিশালী হচ্ছে।

জিতেন্দ্র চৌধুরী বলেন, বর্তমান সময়ে এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। দেশের স্বার্থে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে যুবসমাজকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি যারা এদিন স্বেচ্ছায় রক্তদান করেছেন, তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন বিরোধী দলনেতা।

শিবিরে উপস্থিত অন্যান্য বক্তারাও নিয়মিত রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং যুবসমাজকে মানবিক ও সামাজিক কাজে আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

Leave a Reply

Scroll to Top