News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ
Image

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন উপজাতি মহিলারা। আজ সাঁতচনদরাই পাড়া এলাকায় এই অবরোধের জেরে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে বিরোধী দলনেতার হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।

অভিযোগ, ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে দীর্ঘদিন আগে ওই এলাকায় রাবার গাছ লাগানো হয়েছিল। পরবর্তীতে রাস্তা নির্মাণ বা সম্প্রসারণের কাজে সেই রাবার গাছ কেটে ফেলা হয়। গাছ কাটার ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত সেই ক্ষতিপূরণ প্রদান করা হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। এদিন ক্ষতিপূরণের দাবিতে সাতচনদরাই পাড়ায় অমরপুর–গন্ডাছড়া সড়কের উপর বসে পড়েন কয়েকজন উপজাতি মহিলা। তাঁদের দাবি, রাবার গাছ কাটার ফলে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

ওই ঘটনার খবর পেয়ে প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। বিরোধী দলনেতার হস্তক্ষেপেও সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

অবরোধ প্রত্যাহারের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘদিনের ক্ষতিপূরণের দাবি দ্রুত পূরণ না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা বলে জানা গেছে।

Releated Posts

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

Leave a Reply

Scroll to Top