News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গভীর রাতে বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির পড়ুয়া, উদ্বিগ্ন পরিবার
Image

গভীর রাতে বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির পড়ুয়া, উদ্বিগ্ন পরিবার

বিশালগড়, ১৯ সেপ্টেম্বর: গভীর রাতে বাবা-মায়ের অজান্তে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ একাদশ শ্রেণির এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে জম্পুইজলা ব্লকের দুর্গম গুলিরাই বাড়ি ভিলেজের চান্দুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ ছাত্রের নাম জুয়েল মিয়া (১৯)। তাঁর বাবা বাচ্চু মিয়া এবং মা নুরজাহান বেগম। জুয়েল প্রমোদনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। পরিবারের দাবি, শুক্রবার রাতে অন্যান্য দিনের মতোই বাবা-মায়ের সঙ্গে খাওয়াদাওয়া করে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিল জুয়েল।

শনিবার সকালে ঘুম থেকে উঠে বাবা-মা দেখতে পান, ছেলের ঘরের দরজা খোলা। ঘরে জুয়েল নেই, পাশাপাশি তাঁর ব্যবহৃত টিআর-০৭-জি-৭৫১৩ নম্বরের বাজাজ পালসার বাইকটিও নেই। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে গাড়ি ভাড়া করে বিভিন্ন এলাকায় জুয়েলের সন্ধানে তল্লাশি শুরু করেন। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে পরিবারের সদস্যরা বিশ্রামগঞ্জ থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। নিখোঁজ ছাত্রের পরিবারকে পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

এদিকে, ছেলের কোনও সন্ধান না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন জুয়েলের বাবা-মা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত তাঁদের ছেলেকে খুঁজে বের করার আবেদন জানিয়েছেন।

গভীর রাতে একাদশ শ্রেণির পড়ুয়া বাইকসহ নিখোঁজ হওয়ার ঘটনায় গোটা এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026

সর্পদংশনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু, শোকের ছায়া ভবানীপুরে

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: সর্পদংশনে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়া শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন…

ByByNews Desk Sep 19, 2026

বিজেপি-মথার আপসের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান সিপিআইএমএলের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এবং প্রদ্যোত কিশোর দেববর্মণের কথিত ‘সুবিধাবাদী রাজনীতির’ বিরুদ্ধে ভোট…

ByByNews Desk Sep 19, 2026

দুই বছর ধরে বন্ধ পানীয় জলের জলাধার, সংবাদ প্রকাশের পর পরিদর্শনে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ সেপ্টেম্বর : দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে থাকা ধর্মনগর পৌর পরিষদের সেন্ট্রাল…

ByByNews Desk Sep 19, 2026

Leave a Reply

Scroll to Top