News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি-মথার আপসের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান সিপিআইএমএলের
Image

বিজেপি-মথার আপসের রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান সিপিআইএমএলের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এবং প্রদ্যোত কিশোর দেববর্মণের কথিত ‘সুবিধাবাদী রাজনীতির’ বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানাল সিপিআইএমএল। শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার এই আহ্বান জানান।

সাংবাদিক সম্মেলনে পার্থ কর্মকার অভিযোগ করেন, বিজেপির ‘বিভাজন ও প্রতারণার রাজনীতি’র কারণেই রাজ্যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। তাঁর দাবি, যে কোনও উপায়ে ক্ষমতায় টিকে থাকাই বিজেপির মূল লক্ষ্য।

ভিলেজ কমিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ে বিজেপি বর্তমানে যে পরিস্থিতির মধ্যে রয়েছে, তাতে দলটি এককভাবে নির্বাচনে লড়াই করতে পারবে না বলে মনে করছে। সেই কারণেই ত্রিপাক্ষিক চুক্তিকে সামনে রেখে তিপ্রা মথার সঙ্গে জোট করে নির্বাচনে লড়াইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

এই জোটকে ‘রাজনৈতিক ভাওতা’ বলে উল্লেখ করে বিজেপি ও তিপ্রা মথার ‘আপসের রাজনীতি’ প্রত্যাখ্যান করার জন্য জনগণের কাছে আবেদন জানান পার্থ কর্মকার।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে তিপ্রাসাদের জমি, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্বশাসন, ভাষা, সংস্কৃতি এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে লড়াই করবে তাঁদের দল। একইসঙ্গে প্রদ্যোত কিশোর দেববর্মণের ‘সুবিধাবাদী রাজনীতি’ প্রত্যাখ্যান করার আহ্বান জানান তিনি।

পার্থ কর্মকার জানান, বামফ্রন্টের পাঁচটি আসনে সিপিআইএমএল প্রার্থী দিয়েছে। ওই আসনগুলিতে এনডিএ জোটকে পরাজিত করার জন্যও তিনি ভোটারদের কাছে আবেদন জানান।

সাংবাদিক সম্মেলনে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী কৌশল তুলে ধরেন সিপিআইএমএলের রাজ্য সম্পাদক।

……….

Releated Posts

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026

সর্পদংশনে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু, শোকের ছায়া ভবানীপুরে

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: সর্পদংশনে মৃত্যু হল চতুর্থ শ্রেণির এক পড়ুয়া শিশুকন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানাধীন…

ByByNews Desk Sep 19, 2026

গভীর রাতে বাইকসহ নিখোঁজ একাদশ শ্রেণির পড়ুয়া, উদ্বিগ্ন পরিবার

বিশালগড়, ১৯ সেপ্টেম্বর: গভীর রাতে বাবা-মায়ের অজান্তে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ…

ByByNews Desk Sep 19, 2026

দুই বছর ধরে বন্ধ পানীয় জলের জলাধার, সংবাদ প্রকাশের পর পরিদর্শনে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ সেপ্টেম্বর : দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে থাকা ধর্মনগর পৌর পরিষদের সেন্ট্রাল…

ByByNews Desk Sep 19, 2026

Leave a Reply

Scroll to Top