News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস
Image

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর প্রধান বদরুদ্দিন আজমল। বিজেপি ও কংগ্রেস—দুই দলই নির্বাচনে পরাজিত হবে বলে দাবি করেছেন তিনি।

সোমবার হোজাইয়ে এক সভায় আজমল বলেন, এআইইউডিএফের প্রচারের মূল বিষয় হবে ‘মানবতা’। একইসঙ্গে বিজেপি ও কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়েও তিনি কটাক্ষ করেন। তাঁর কথায়, “বিজেপি হিন্দুদের কথা বলে, আর কংগ্রেস হিন্দু বা মুসলিম—কোনও সম্প্রদায়ের উদ্বেগের কথা বলে না। আমরা মানবতার কথা বলি। তাই আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে আমরাই জয়ী হব এবং অন্য দুই দল পরাজিত হবে।”

এআইইউডিএফ প্রধান মঙ্গলবার সকাল ১০টায় নগাঁও লোকসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন। দলটি আগেই আজমলকে প্রার্থী করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের ঠিক আগে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হয়।

নগাঁও লোকসভা আসনটি কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর খালি হয়। পরে তিনি বিজেপির টিকিটে দিসপুর বিধানসভা আসন থেকে জয়ী হন। ৬ অক্টোবর নগাঁও লোকসভা আসনে উপনির্বাচন এবং ৯ অক্টোবর ভোটগণনা হবে।

এবারের নির্বাচনে বিজেপি প্রাক্তন আইএএস আধিকারিক তথা নগাঁওয়ের প্রাক্তন ডেপুটি কমিশনার দেবাশিস শর্মাকে প্রার্থী করেছে। কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন বটদ্রবা বিধায়ক সিবামণি বোরাকে। এআইইউডিএফের হয়ে লড়ছেন দলের প্রধান তথা বিনাকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বদরুদ্দিন আজমল।

আজমল বলেন, নগাঁওয়ের মানুষের বিভিন্ন সমস্যা এবং সকল সম্প্রদায়ের স্বার্থকে সামনে রেখেই এআইইউডিএফ প্রচার চালাবে। বিজেপি ও কংগ্রেস নিজেদের সাংগঠনিক শক্তি এবং প্রচলিত ভোটব্যাঙ্ককে সামনে রেখে প্রচারে নামলেও, এআইইউডিএফের অবস্থান মানুষের বৃহত্তর স্বার্থকেন্দ্রিক বলে দাবি করেন তিনি।

নগাঁওয়ে এআইইউডিএফ প্রধানের সরাসরি প্রার্থী হওয়ায় উপনির্বাচনের লড়াই আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নগাঁও আসনে কংগ্রেস জয়ী হয়েছিল। ফলে আসনটি ধরে রাখা, পুনরুদ্ধার করা এবং নিজেদের রাজনৈতিক প্রভাব বাড়ানোর লক্ষ্যে তিন প্রধান দলের কাছেই এই উপনির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আজমল ফেরও দাবি করেন, এআইইউডিএফ নগাঁও আসনে জয়ী হবে এবং বিজেপি ও কংগ্রেসকে পরাজিত করবে।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

Leave a Reply

Scroll to Top