News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের
Image

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ, শহীদ মিঞা নামে এক যুবক স্থানীয় বাসিন্দা লক্ষ্মী সরকার নামে এক বৃদ্ধাকে বিভিন্নভাবে হেনস্থা ও মারধর করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

অভিযোগের প্রতিবাদে এবং অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয় হিন্দু নাগরিক মঞ্চ। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংগঠনের সদস্যরা বিশ্রামগঞ্জ থানার সামনে পথ অবরোধে বসেন। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
পরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি তদন্তের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়।

পুলিশের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বৃদ্ধার উপর হামলার অভিযোগের ঘটনায় এলাকায় এখনও চাঞ্চল্য রয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

মুঙ্গিয়াকামিতে ৯০ শতাংশ আসনে তিপরা মথার মনোনয়ন জমা

মুঙ্গিয়াকামি, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৪টি ভিলেজ কাউন্সিলের আসনে তিপরা মথার মনোনীত প্রার্থীদের…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

Leave a Reply

Scroll to Top