News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার
Image

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। ছেলেকে ফিরে পাওয়ার আশায় কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা মা।

পরিবার সূত্রে জানা যায়, সুব্রত মালাকারের বাড়িতে রয়েছেন তাঁর বৃদ্ধা মা, স্ত্রী এবং এক সন্তান। হঠাৎ তাঁর কোনও খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও এখনও তাঁর সন্ধান মেলেনি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সুব্রত মালাকারকে খুঁজে বের করার জন্য তাঁর স্ত্রী ইতিমধ্যেই ফটিকরায় থানায় নিখোঁজ সংক্রান্ত মিসিং ডায়েরি করেছেন। পাশাপাশি সংবাদমাধ্যমের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, জেলার পুলিশ সুপার, সাইবার সেল এবং পুলিশ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নিয়ে নিখোঁজ সুব্রতকে উদ্ধারের আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছেও আবেদন করা হয়েছে—সুব্রত মালাকারকে কোথাও দেখতে পেলে কিংবা তাঁর সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে দ্রুত নিকটবর্তী থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য। বৃদ্ধা মায়ের একটাই আকুতি—যেভাবেই হোক তাঁর ছেলেকে যেন দ্রুত বাড়িতে ফিরিয়ে আনা হয়।

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

মুঙ্গিয়াকামিতে ৯০ শতাংশ আসনে তিপরা মথার মনোনয়ন জমা

মুঙ্গিয়াকামি, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৪টি ভিলেজ কাউন্সিলের আসনে তিপরা মথার মনোনীত প্রার্থীদের…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

Leave a Reply

Scroll to Top