News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ
Image

মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মনুঘাট আরডি ব্লকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। তিপ্রা মথা পার্টির ছৈলেংটা ভিলেজ কাউন্সিলের ৪ নম্বর আসনের প্রার্থী পূর্ণিমা দাস মনোনয়নপত্র জমা দিতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর তিপ্রা মথা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে মনুঘাট আরডি ব্লকে যান পূর্ণিমা দাস। সেই সময় ডিউটিতে থাকা রিটার্নিং অফিসার (আরও) রাজেশ দেব তার মনোনয়নপত্র থেকে মোবাইল নম্বর সংগ্রহ করেন বলে অভিযোগ। পরবর্তীতে ওই নম্বরে তাকে এসএমএস করা হয় বলেও অভিযোগ করেছেন প্রার্থী।

জানা গেছে, রাজেশ দেব মনুঘাট স্কুলে জিটি শিক্ষক হিসেবেও কর্মরত। বিষয়টি পূর্ণিমা দাস তার স্বামী রাজীব সরকারকে জানালে তিনি প্রশাসনের দ্বারস্থ হন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালে ধলাই জেলার জেলা শাসকের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখিত অভিযোগ পাঠানো হয়। একইসঙ্গে ছৈলেংটা মহকুমার মহকুমা শাসকের কাছেও অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়াও মনু ব্লকের বিডিও বিজিত দেববর্মার কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী পক্ষের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে লোকেল থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। এদিকে, বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্ট আরও অফিসারকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে। বর্তমানে প্রশাসনিক তদন্তের পাশাপাশি আইনগত প্রক্রিয়া কীভাবে এগোয়, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Releated Posts

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মুঙ্গিয়াকামিতে ৯০ শতাংশ আসনে তিপরা মথার মনোনয়ন জমা

মুঙ্গিয়াকামি, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ১৪টি ভিলেজ কাউন্সিলের আসনে তিপরা মথার মনোনীত প্রার্থীদের…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

Leave a Reply

Scroll to Top