News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার
Image

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে জম্পুইজলা ব্লকের প্রমোদনগর ভিলেজের ১ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগকারী বারেক মিয়ার দাবি, তাঁর বাবা জাহেদ মিয়া ১৯৭৪ সালে চিকন মালা দেববর্মার কাছ থেকে ২৪০ শতক জমি ২৩০ টাকায় কিনেছিলেন। ওই জমিতে বাড়িঘর ও রাবার বাগান রয়েছে। বর্তমানে জমিটির বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে দাবি পরিবারের।

বারেক মিয়ার অভিযোগ, গত ২৩ আগস্ট চিকন মালা দেববর্মা তাঁর ছেলে প্রসেনজিৎ দেববর্মাকে সঙ্গে নিয়ে অটো গাড়িতে করে সিমেন্টের পিলার এনে ওই জমিতে খুঁটি বসিয়ে দখলের চেষ্টা করেন। প্রতিবাদ করলে তাঁদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। চিকন মালা দেববর্মার ছেলে পরীক্ষিত দেববর্মা পুলিশ ইন্সপেক্টর হওয়ায় তাঁর প্রভাব দেখিয়ে বারবার জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বারেক মিয়া।

বারেক মিয়ার দাবি, ১৯৭৪ সালের জমি ক্রয়ের দলিলসহ জরিপের কাগজপত্র তাঁদের কাছে রয়েছে। দলিলে চিকন মালা দেববর্মার স্বাক্ষর এবং একাধিক সাক্ষীর স্বাক্ষর রয়েছে বলেও জানান তিনি। বিষয়টি অমরেন্দ্রনগর পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে বলে জানা গেছে।

এদিকে, জমি নিয়ে বিরোধের ঘটনায় মুখ্যমন্ত্রী এবং তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হস্তক্ষেপ দাবি করেছে অসহায় দিনমজুর পরিবারটি। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এফআইআর নিতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ২৬ আগস্ট: নলছড়দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাখন দীপা এলাকায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে মাছ ধরার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 26, 2026

ডঃ এন এস হার্দিকরের মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের প্রতিষ্ঠাতা ডঃ এন এস হার্দিকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন…

ByByReshmi Debnath Aug 26, 2026

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে উত্তেজনা, বন দপ্তরের গাড়ি আটকালেন এলাকাবাসী

আগরতলা, ২৬ আগস্ট: সিধাই থানাধীন সিমনা বিধানসভার বড়কাঁঠাল, বীরমোহন ও মোকামবাড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Aug 26, 2026

চার ভিলেজ কাউন্সিলকে বেলবাড়ি ব্লকের আওতায় আনার দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৬ আগস্ট: চারটি ভিলেজ কাউন্সিলকে পুরাতন আগরতলা ব্লকের পরিবর্তে সরাসরি  বেলবাড়ি ব্লকের আওতায় নিয়ে আসার দাবিতে বুধবার…

ByByReshmi Debnath Aug 26, 2026

এনসি নগর বর্ডার রোড থেকে ড্রাগ পেডলার গ্রেফতার, পুরনো এনডিপিএস মামলার সূত্র ধরে পুলিশের বড় সাফল্য

সোনামুড়া, ২৬ আগস্ট: নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনামুড়া থানার পুলিশ। এনসি নগর বর্ডার…

ByByReshmi Debnath Aug 26, 2026

আমতলিতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ব্রাউন সুগার ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ২৬ আগস্ট: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় রাসেল…

ByByReshmi Debnath Aug 26, 2026

Leave a Reply

Scroll to Top