News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লাটিয়াপুড়ায় নদীবাঁধ মেরামতের কাজ ঘিরে স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে কাজ বন্ধ
Image

লাটিয়াপুড়ায় নদীবাঁধ মেরামতের কাজ ঘিরে স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে কাজ বন্ধ

কৈলাসহর, ২৫ আগস্ট: সম্প্রতি ভারী বৃষ্টির জেরে মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নদীবাঁধের বেশ কিছু অংশ ভেঙে যায়। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের সিদ্ধান্ত নেয় জলসম্পদ বিকাশ দপ্তর।

বাঁধ মেরামতের কাজ শুরুর আগে ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে চারজন ঠিকাদারকে নিয়ে বৈঠক করে বাঁধ মেরামতের কাজ চারটি অংশে ভাগ করে দেওয়া হয়। ইতিমধ্যেই প্রায় এক মাস ধরে এলাকায় বাঁধ মেরামতের কাজ চলছে।

তবে কাজ চলাকালীন স্থানীয়দের একাংশের অভিযোগ, বাঁধ নির্মাণের কাজে ব্যবহৃত ভারী যানবাহন চলাচলের কারণে এলাকার রাস্তার বিভিন্ন অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

স্থানীয়দের দাবি, আগে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করতে হবে। এরপরই বাঁধের বাকি অংশের মেরামতের কাজ শুরু করতে দেওয়া হবে। এই দাবিতে স্থানীয়দের একাংশ বাঁধ মেরামতের কাজ আটকে দেন। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের বক্তব্য, নদীবাঁধ মেরামত অত্যন্ত জরুরি হলেও রাস্তার ক্ষয়ক্ষতির বিষয়টিও প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। রাস্তা সংস্কারের পাশাপাশি বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

মুদির দোকানে চুরি, স্কুটি-সহ গ্যাস সিলিন্ডার ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৩

আগরতলা, ২৫ আগস্ট: রাধানগর এলাকায় মুদির দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে আটক করেছে রামনগর…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

ফের দুই কুখ্যাত চোর গ্রেপ্তার, একাধিক চুরির ঘটনার তদন্তে পুলিশ

আমতলী, ২৫ আগস্ট: আমতলী থানা এলাকায় চুরি রুখতে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

তেলিয়ামুড়ার তথ্য ও সংস্কৃতি দফতরে মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় আধিকারিক

তেলিয়ামুড়া, ২৫ আগস্ট: স্বচ্ছ প্রশাসন এবং কর্মক্ষেত্রে কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও তেলিয়ামুড়া মহকুমার…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাঙ্গামাটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ছড়া সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি

সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Aug 25, 2026

Leave a Reply

Scroll to Top