News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী
Image

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা ওয়াসিকা এলাকায়। চুরির ঘটনায় দুটি গ্যাস সিলিন্ডার, একটি ইনভার্টার এবং বিয়েতে পাওয়া প্রায় ৫০টি পাসরাসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ।

ঘটনার বিবরণে বাড়ির মালিক শিবা দেববর্মা জানান, তারা বাড়িতে না থাকার সুযোগে চোরের দল ঘরে ঢুকে একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে যায়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি গ্যাস সিলিন্ডার, একটি ইনভার্টার এবং বিয়েতে উপহার হিসেবে পাওয়া প্রায় ৫০টি পাসরা। এছাড়াও বাড়ির আরও কিছু সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় সমীর দেববর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন বাড়ির মালিক। তবে চুরির ঘটনায় ওই ব্যক্তির জড়িত থাকার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনা ও চুরি যাওয়া সামগ্রীর বিষয়ে বিস্তারিত জানান বাড়ির মালিক শিবা দেববর্মা। ঘটনায় পুলিশে অভিযোগ জানানো হয়েছে কি না এবং তদন্তে কী উঠে আসে, এখন সেদিকেই নজর এলাকাবাসীর।

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

হারানো ২৬টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানার পুলিশ

আগরতলা, ২৪ আগস্ট: হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আগরতলার পশ্চিম থানার পুলিশ।…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

Leave a Reply

Scroll to Top