News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর
Image

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে।

রাত প্রায় ১টার দিকে গোয়ালিয়র এলাকার কাজ শেষ করে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় নিজেদের বাড়িতে ফিরছিলেন শ্রমিকরা। গোহাদ এলাকার ছিমকা গ্রামের কাছে হাইওয়েতে একটি গরুর পালকে এড়াতে গিয়ে দ্রুতগতির পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে ধাক্কা খায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন গাড়ির মধ্যে আটকে পড়েন।

ঘটনার খবর পেয়ে গোহাদ চৌরাস্তা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে পুলিশ গাড়িতে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে। আহতদের দ্রুত গোহাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসকরা আটজন শ্রমিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গোয়ালিয়রে পাঠানো হয়েছে। মৃতদের দেহ মর্গে রাখা হয়েছে এবং তাঁদের পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মৃতদেহগুলি তাঁদের নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে প্রশাসন।

পুলিশ জানিয়েছে, পিকআপে থাকা সমস্ত শ্রমিকই উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার বাসিন্দা ছিলেন। ধান রোপণের কাজের জন্য তাঁরা গোয়ালিয়র অঞ্চলে এসেছিলেন। কাজ শেষ করে পিকআপে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মুখ্যমন্ত্রী বলেন, ভিন্দের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মুখ্যমন্ত্রী আধিকারিকদের মধ্যপ্রদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে মৃত শ্রমিকদের দেহ তাঁদের নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top