News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর জেলা হাসপাতালের ড্রেনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

ধর্মনগর জেলা হাসপাতালের ড্রেনে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরের একটি ড্রেন থেকে বৃহস্পতিবার দুপুরে আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর বয়সি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, এদিন দুপুর প্রায় ১২টা নাগাদ কয়েকজন ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে আসার সময় হাসপাতাল চত্বরের একটি ড্রেনের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি নজরে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। পুলিশ ড্রেন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে তিনি হাসপাতাল চত্বরের ড্রেনে পড়লেন এবং কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার পর ধর্মনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরে সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Releated Posts

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top