News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারী সুরক্ষা ও অপরাধ দমনে চার দফা দাবিতে বিক্ষোভ বামপন্থী সংগঠনের
Image

নারী সুরক্ষা ও অপরাধ দমনে চার দফা দাবিতে বিক্ষোভ বামপন্থী সংগঠনের

আগরতলা, ১৩ আগস্ট: রাজ্যে বিভিন্ন অপরাধ দমন, নারী সুরক্ষা সুনিশ্চিত করা এবং অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে চার বামপন্থী সংগঠন। আজ এআইএমএসএস, এআইডিওয়াইও ও এআইডিএসও সংগঠনের তরফ থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

এদিন সংগঠনগুলির পক্ষ থেকে মোট চার দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রাজ্যে অপরাধ দমন, নারী সুরক্ষা নিশ্চিত করা সহ চার দফা দাবি জানিয়েছেন।

Releated Posts

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top