News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল
Image

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন করল কেন্দ্রীয় সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন পরিষেবা, পরিকাঠামো এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা।

মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার নেতৃত্বে রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় নবনির্মিত ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালের পরিষেবার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দলের এই পরিদর্শন বলে জানা গেছে। গত ১২ জুলাই মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা হাসপাতালটির উদ্বোধন করেন।

বর্তমানে হাসপাতালটিতে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ, জেনারেল মেডিসিন, ডার্মাটোলজি, শিশু বিভাগ এবং চক্ষু বিভাগসহ মোট পাঁচটি বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা চালু রয়েছে। পাশাপাশি ডেন্টাল পরিষেবা এবং বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষার ব্যবস্থাও রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই হাসপাতালে কাগজবিহীন পরিষেবা ব্যবস্থা চালু রয়েছে। অল্প সময়ের মধ্যেই হাসপাতালটি রোগী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করেছে বলেও জানান কর্মকর্তারা।

কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন ন্যাশনাল হেলথ অথরিটির সিইও ডা. সুনীল কুমার বানওয়াল, এনএইচএমের ডেপুটি সেক্রেটারি ডা. শৈলেশ কুমার যাদব, আয়ুষ্মান ভারত-এর সিইও তথা রাজ্য মিশন ডিরেক্টর জি. শরৎ নাইক, এনএইচএম ত্রিপুরার মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ এ এবং আইজিএম হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. নির্মল সরকারসহ অন্যান্য আধিকারিকরা।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং মেডিক্যাল স্টোর ঘুরে দেখেন। রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান, হাসপাতালের ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামোর বিভিন্ন দিক নিয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তারা।

কেন্দ্রীয় প্রতিনিধি দলের এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল হাসপাতালের বর্তমান পরিকাঠামো, পরিষেবা প্রদান ব্যবস্থা এবং রোগীদের জন্য বিদ্যমান চিকিৎসা সুবিধাগুলির কার্যকারিতা মূল্যায়ন করা।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top