News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন
Image

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের উদ্যোগে সোমবার দক্ষিণ ত্রিপুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর মোহাম্মদ হাবিজ উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, আমলীঘাট থেকে মনুঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় দুই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তার উপর নির্ভরশীল অন্তত ১১টি গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। বর্ষার সময় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে বলে অভিযোগ।

ডেপুটেশনে সাব্রুম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের পর্যবেক্ষক সুশীল দে এবং এলাকার বাসিন্দা তথা ব্লক যুব কংগ্রেসের সহ-সভাপতি সজীব আচার্যী রাস্তার বর্তমান পরিস্থিতি ও স্থানীয় মানুষের সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে যাতায়াতের উপযোগী করার পাশাপাশি ভবিষ্যতে যাতে একই সমস্যার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা যুব কংগ্রেসের সভাপতি অজিতাভ মজুমদার, ওবিসি কংগ্রেস কমিটির জেলা সভাপতি সুচিত্রা দেবনাথ এবং এনএসইউআই-এর জেলা পর্যবেক্ষক অনুপম দাস-সহ যুব কংগ্রেস ও কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

ডেপুটেশনকারীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top