News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেসের পথ অবরোধ
Image

জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে ঊনকোটি জেলা কংগ্রেসের পথ অবরোধ

কৈলাসহর,২৩ জুলাই : রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং যান চলাচলে চরম দুর্ভোগের প্রতিবাদে বৃহস্পতিবার পথ অবরোধ কর্মসূচিতে সামিল হয় ঊনকোটি জেলা কংগ্রেস। আজ কৈলাসহর-ধর্মনগর ও কৈলাসহর-কুমারঘাট সংযোগকারী এনএইচ-২০৮-এর চিরাকুটি এলাকায় এই অবরোধ শুরু হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, তরুণ সাহা-সহ দলের বহু নেতা-কর্মী ও সমর্থক।

অবরোধস্থলে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা অভিযোগ করেন, কংগ্রেস সরকারের আমলে জাতীয় সড়ক নির্মাণের অনুমোদন মিললেও বিজেপি সরকারের সময় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়ের মধ্যেই জাতীয় সড়কের বিভিন্ন অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, দিল্লি থেকে ত্রিপুরা পর্যন্ত শুধু কাটমানির খেলা চলেছে। তার ফলেই নিম্নমানের কাজ হয়েছে এবং আজ সাধারণ মানুষ তার খেসারত দিচ্ছেন।

বিরজিৎ সিনহার অভিযোগ, জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন সাধারণ যাত্রী, ব্যবসায়ী এবং পণ্যবাহী যানবাহনের চালকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কয়েকদিন আগেই রাজ্যের এক মন্ত্রীর গাড়িও খারাপ রাস্তার কারণে আটকে পড়েছিল বলেও তিনি দাবি করেন।

পথ অবরোধের জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, জাতীয় সড়কের দ্রুত সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা।

Releated Posts

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top