News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রথ দেখার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ ও তিন বছরের শিশুকন্যা, থানায় অভিযোগ
Image

রথ দেখার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ ও তিন বছরের শিশুকন্যা, থানায় অভিযোগ

শান্তিরবাজার, ১৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার গঞ্জেরটিলা এলাকা থেকে এক গৃহবধূ ও তাঁর তিন বছর বয়সী শিশুকন্যা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে রথ দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁদের আর কোনো খোঁজ মিলছে না।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম দেবপ্রিয়া নট্ট (২৩)। তাঁর সঙ্গে ছিলেন দম্পতির একমাত্র তিন বছর বয়সী কন্যা। গৃহবধূর স্বামী রাজু দাসের অভিযোগ, বাড়ি ছাড়ার সময় দেবপ্রিয়া নগদ প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার এবং পরিবারের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে নিয়ে যান।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও মা-মেয়ের কোনো সন্ধান পাননি। এরপর বাধ্য হয়ে শান্তিরবাজার থানায় একটি নিখোঁজ
ডায়েরি দায়ের করা হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিরবাজার থানার পুলিশ। পাশাপাশি নিখোঁজ মা ও শিশুকন্যার সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে, পরিবারের পক্ষ থেকে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে। যদি কেউ দেবপ্রিয়া নট্ট ও তাঁর তিন বছর বয়সী শিশুকন্যার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিকটবর্তী থানায় অথবা তাঁদের পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। পরিবারের দাবি, মা ও শিশুকন্যাকে নিরাপদে ফিরে পেতেই এখন তাঁদের একমাত্র প্রত্যাশা।

Releated Posts

১০ দিন ধরে নিখোঁজ পান ব্যবসায়ীর দেহ উদ্ধার পুকুর থেকে, রহস্য ঘিরে চাঞ্চল্য মধুপুরে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুলাই:কমলাসাগর বিধানসভার মধুপুর বর্ধনপাড়া এলাকার বাসিন্দা তথা পান ব্যবসায়ী নিবাস রায়, যিনি গত ১০…

ByByReshmi Debnath Jul 20, 2026

তেলিয়ামুড়ায় ডিওয়াইএফআই-এর ৫ম বিভাগীয় সম্মেলন, বেকারত্ব ও নেশার প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা বিরোধী শিবিরের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ জুলাই: ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর ৫ম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন রবিবার তেলিয়ামুড়া টাউন হল…

ByByReshmi Debnath Jul 20, 2026

ভুয়ো নথিতে ভারতে বসবাসের অভিযোগে বাংলাদেশি মহিলা ও সহযোগী গ্রেপ্তার ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ জুলাই: ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি মহিলা এবং তাকে…

ByByReshmi Debnath Jul 20, 2026

অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ’— ওএনজিসি শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনে সিআইটিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:ত্রিপুরা ওএনজিসি শ্রমিক ইউনিয়নের ১৭তম রাজ্য সম্মেলন রবিবার আগরতলার অফিস লেনস্থিত সিআইটিইউ রাজ্য দপ্তরে…

ByByReshmi Debnath Jul 20, 2026

Leave a Reply

Scroll to Top