News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলাঘরের তেলকাজলা বড়ডেপা সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি
Image

মেলাঘরের তেলকাজলা বড়ডেপা সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

মেলাঘর, ১৮ জুলাই: সিপাহিজলা জেলার মেলাঘর সংলগ্ন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেলকাজলা বড়ডেপা এলাকার প্রধান সড়কের বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গেলেও প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার একটি বড় অংশজুড়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া একাধিক স্থানে রাস্তার পাশের সুরক্ষা দেওয়াল (সাইড ওয়াল) ভেঙে কৃষিজমিতে ধসে পড়েছে। রাস্তা সংলগ্ন ছড়ার পাড়ও ভেঙে যাওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। এই সড়কই তেলকাজলা বড়ডেপা এলাকার বাসিন্দাদের মেলাঘর বাজারে যাতায়াতের একমাত্র প্রধান যোগাযোগ ব্যবস্থা।

স্থানীয়দের দাবি, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্তমানে কোনো যানবাহন সহজে ওই এলাকায় প্রবেশ করতে পারছে না। এর প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পরিষেবাতেও। তেলকাজলা বড়ডেপা এলাকার রেশন দোকানে খাদ্যসামগ্রী বহনকারী যানবাহন পৌঁছাতে না পারায় রেশন বিতরণ কেন্দ্রটি সাময়িকভাবে তেলকাজলা কালীবাড়ি এলাকায় স্থানান্তর করতে হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে রাস্তার সংস্কার, ভেঙে যাওয়া সাইড ওয়াল পুনর্নির্মাণ এবং ছড়ার পাড়ে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

Releated Posts

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026

রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি, ক্ষুব্ধ চরমপাই ও মথুলা-সর্দার পাড়ার বাসিন্দারা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top