News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দোকানে দুঃসাহসিক চুরি, উধাও ২৫টি ব্যাটারি ও নগদ টাকা
Image

দোকানে দুঃসাহসিক চুরি, উধাও ২৫টি ব্যাটারি ও নগদ টাকা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের রাজবাড়ি এলাকায় ফের একটি দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাতে অশোক নন্দীর দোকানকে লক্ষ্য করে এই চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা দোকানের টিন ও ফলস সিলিং কেটে ভেতরে প্রবেশ করে। এরপর দোকান থেকে প্রায় ২৫টি ব্যাটারি এবং ক্যাশবাক্সে থাকা প্রায় ২ থেকে আড়াই হাজার টাকা নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার সকালে দোকান খুলে লন্ডভন্ড অবস্থা দেখে দোকান মালিক ধর্মনগর থানায় খবর দেন।

দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

একের পর এক চুরির ঘটনায় রাজবাড়ি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, চুরি রোধে রাতের পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক।

Releated Posts

তামাক বর্জনের বার্তা নিয়ে প্রান্তিক ক্লাবের দুর্গাপূজা, প্রাকৃতিক সাজে তৈরি হচ্ছে মণ্ডপ

আগরতলা, ২৩ আগস্ট: তামাক বর্জনের সামাজিক বার্তা নিয়ে এবছর দুর্গাপূজার আয়োজন করছে আগরতলার প্রান্তিক ক্লাব। রবিবার খুঁটি পুজোর…

ByByReshmi Debnath Aug 23, 2026

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুর থেকে তরুণী নিখোঁজ, বাংলাদেশে পাচারের আশঙ্কা পরিবারের, থানায় অভিযোগ

উদয়পুর, ২২ আগস্ট: উদয়পুর থেকে এক তরুণী নিখোঁজ হওয়ার পর তাঁকে বাংলাদেশে পাচারের আশঙ্কা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ তরুণী…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top