News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক দেবব্রত দাস
Image

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক দেবব্রত দাস

আগরতলা, ৮ জুলাই: দীর্ঘ কয়েক মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক দেবব্রত দাস। নিয়মিত উপাচার্যের পদ দীর্ঘদিন শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের একাধিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে প্রভাব পড়ছিল। নতুন উপাচার্যের যোগদানের মাধ্যমে সেই অচলাবস্থার অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষার্থীরা।

সুর্যমণিনগরস্থিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অধ্যাপক দেবব্রত দাস দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শ্যামল দাসসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পদস্থ আধিকারিকরা।

উল্লেখ্য, অধ্যাপক গঙ্গাপ্রসাদ প্রসাইনের বিদায়ের পর গত কয়েক মাস ধরে নিয়মিত উপাচার্য ছাড়াই চলছিল কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়। ফলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন একাডেমিক কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নতুন উপাচার্যের নিয়োগে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরে আসবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

অধ্যাপক দেবব্রত দাসের রয়েছে স্নাতকোত্তর স্তরে পাঠদান ও গবেষণায় তিন দশকেরও বেশি অভিজ্ঞতা। তিনি পূর্বে রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়, গৌহাটি বিশ্ববিদ্যালয় এবং তেজপুর বিশ্ববিদ্যালয়-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

নতুন উপাচার্যের নেতৃত্বে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, গবেষণার প্রসার এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা।

Releated Posts

গতকালের প্রবল বর্ষণে চন্দ্রপুর ও বলদাখাল এলাকা প্লাবিত, জলমগ্ন একাধিক এলাকা

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026
Scroll to Top