News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
Image

সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে ভবিষ্যতে আচমকা জিবি হাসপাতাল পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবার মান বজায় রাখতে এবং বাস্তব পরিস্থিতি জানতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অত্যন্ত জরুরি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার কোনও নতুন সিদ্ধান্ত নয়। বহু বছর আগেই এই সার্কুলার জারি হয়েছিল, তবে এতদিন তা কার্যকর করা হয়নি।

তিনি অভিযোগ করেন, বিরোধী দল বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য না জেনেই বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, জিবিপি হাসপাতাল ও আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের কর্মরত চিকিৎসকদের ক্ষেত্রে সার্কুলার কার্যকর করার আগে চিকিৎসক সংগঠনের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং তাদের মতামত নেওয়া হয়েছে। তাঁর দাবি, এই সিদ্ধান্তে চিকিৎসকরাও সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।

Releated Posts

আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের

আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…

ByByNews Desk Jul 4, 2026

দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়

শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…

ByByNews Desk Jul 4, 2026

আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…

ByByNews Desk Jul 4, 2026

আদিবাসীদের অধিকার খর্ব করে করপোরেটদের স্বার্থ রক্ষা করছে বিজেপি: ডিওয়াইএফআই

আগরতলা, ৪ জুলাই: আদিবাসীদের সাংবিধানিক অধিকার খর্ব করে তাদের জমি, জঙ্গল ও প্রাকৃতিক সম্পদ করপোরেট সংস্থার হাতে তুলে…

ByByNews Desk Jul 4, 2026

Leave a Reply

Scroll to Top