News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের
Image

আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের

আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। শনিবার দুর্গা চৌমুহনী এলাকার সূর্য তোরণ ক্লাব প্রাঙ্গণে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির অঙ্গ হিসেবে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান জসীমউদ্দিন, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের সঠিক পরিচর্যা করে বড় করে তোলাও সমানভাবে জরুরি।

অন্যান্য বক্তারাও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্বের ওপর জোর দিয়ে সকলকে স্বতঃস্ফূর্তভাবে বনায়ন কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতিবছর ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত দেশজুড়ে বনমহোৎসব পালিত হয়। এই উপলক্ষে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

___

Releated Posts

অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top