News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়
Image

দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়

শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়।

শনিবার শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক এবং আইসিএফএআই বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স বিভাগের প্রিন্সিপাল প্রসেনজিৎ বল।

অনুষ্ঠানে বক্তারা আইসিএফএআই বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মানিত করার পাশাপাশি আগামী প্রজন্মকে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করে। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথ আরও সুগম হবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতি ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Releated Posts

অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top