News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষক সভার ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিলোনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি
Image

কৃষক সভার ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিলোনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি

বিলোনিয়া, ৪ জুলাই :  সারা ভারত কৃষক সভার ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী এক বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে দক্ষিণ জেলা কৃষক সভার উদ্যোগে বিলোনিয়া-সহ জেলার তিনটি মহকুমায় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সাতদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

শনিবার বিলোনিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে কৃষক সভার সদস্য, কর্মী ও সমর্থকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নকে উৎসাহিত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলা সম্পাদক বাবুল দেবনাথ বলেন, সংগঠনের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে এবং পরিবেশ সংরক্ষণে একাধিক সামাজিক ও জনকল্যাণমুখী কর্মসূচি সংগঠিত করা হবে।

এদিনের অনুষ্ঠানে কৃষক সভার বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সাতদিনব্যাপী এই কর্মসূচির আওতায় দক্ষিণ জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top