News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মারধর করে ২ লক্ষ টাকা ছিনতাই, পূর্ব থানার পুলিশের জালে দুই অভিযুক্ত, উদ্ধার ১ লক্ষ ৩৫ হাজার টাকা
Image

মারধর করে ২ লক্ষ টাকা ছিনতাই, পূর্ব থানার পুলিশের জালে দুই অভিযুক্ত, উদ্ধার ১ লক্ষ ৩৫ হাজার টাকা

আগরতলা, ৩ জুলাই: আগরতলায় মারধর করে ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত পদক্ষেপ করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাবরুমের বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা একটি গাড়ি কেনার উদ্দেশ্যে ২ লক্ষ টাকা নিয়ে আগরতলার লালবাহাদুর এলাকায় পরিচিত রাজেশ ত্রিপুরা-র ভাড়া বাড়িতে আসেন। কিন্তু সেখানে পৌঁছে তিনি জানতে পারেন, রাজেশ বাড়িতে নেই।

অভিযোগ, সেই সময় ৩ থেকে ৪ জন দুষ্কৃতী সেখানে এসে ধনঞ্জয় ত্রিপুরাকে মারধর করে তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ধনঞ্জয় ত্রিপুরা পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তের পর বৃহস্পতিবার রাতে লালবাহাদুর এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দেবপ্রসাদ রায় সংবাদমাধ্যমকে জানান, ধৃতদের আদালতে হাজির করে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে। তিনি আরও জানান, অভিযুক্তদের কাছ থেকে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

অকালে প্রয়াণ তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top