News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে স্বাস্থ্য দপ্তরের সামনে এসইউসিআই-এর বিক্ষোভ
Image

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে স্বাস্থ্য দপ্তরের সামনে এসইউসিআই-এর বিক্ষোভ

আগরতলা, ২ জুলাই:এজিএমসি ও জিবি হাসপাতালের ফ্যাকাল্টি এবং চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর গুর্খাবস্তিস্থ স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসইউসিআই (কমিউনিস্ট)-এর কর্মী-সমর্থকরা। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপিও প্রদান করে।

এসইউসিআই-এর নেতৃত্বের দাবি, সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে জিবি হাসপাতালে রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে বহু রোগী সময়মতো চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন বলে তাদের অভিযোগ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সরকারি হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসক সংখ্যা এবং রোগী পরিষেবার সক্ষমতা আরও শক্তিশালী না করে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর করায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

এসইউসিআই-এর দাবি, প্রথমে সরকারি হাসপাতালগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো, পর্যাপ্ত চিকিৎসক এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে হবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করা উচিত। বিক্ষোভ কর্মসূচি শেষে সংগঠনের প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানায়। তবে এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top