News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগর মহকুমা হাসপাতালে সিকিউরিটি গার্ডের হাতে সেলাইন, প্রশ্নে স্বাস্থ্য ব্যবস্থা
Image

পানিসাগর মহকুমা হাসপাতালে সিকিউরিটি গার্ডের হাতে সেলাইন, প্রশ্নে স্বাস্থ্য ব্যবস্থা

পানিসাগর, ২৯ মার্চ : পানিসাগর মহকুমা হাসপাতালে এক চাঞ্চল্যকর ঘটনার সামনে এসেছে, যেখানে এক সিকিউরিটি গার্ডকে রোগীর শরীরে সেলাইন দিতে দেখা গেছে। এই ঘটনাকে ঘিরে রোগী ও তাঁদের পরিবারের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতিতে বা ঘাটতির কারণে বাধ্য হয়েই এই ধরনের ঘটনা ঘটছে। সিকিউরিটি গার্ডের মতো অ-চিকিৎসাকর্মীর হাতে চিকিৎসা সংক্রান্ত কাজ তুলে দেওয়া নিয়ে উঠছে বড় প্রশ্ন।

রোগীদের একাংশের অভিযোগ, প্রাথমিক ও মহকুমা হাসপাতালগুলিতে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীর অভাব দীর্ঘদিন ধরেই রয়েছে। ফলে অনেক সময় রোগীরা সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এই ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান ও পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top