News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জঙ্গলে উদ্ধার সদ্যজাত শিশুর দেহ, চাঞ্চল্য মধুপুরে
Image

জঙ্গলে উদ্ধার সদ্যজাত শিশুর দেহ, চাঞ্চল্য মধুপুরে

আগরতলা, ২৯ মার্চ : মধুপুর থানার অন্তর্গত কেনানিয়া গ্রামে জঙ্গলের মধ্যে থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি শনিবার সন্ধ্যায় কেনানিয়া বাজার সংলগ্ন এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীরা জঙ্গলের ভিতরে গাছের লতাপাতায় ঝুলন্ত অবস্থায় একটি ব্যাগ দেখতে পান। সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখেন, ব্যাগের ভিতরে একটি সদ্যজাত শিশুর দেহ রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মধুপুর থানার পুলিশ।

পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, শিশুটিকে জন্মের পরই ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়দের একাংশের ধারণা, এটি অবৈধ সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু জানাতে নারাজ তদন্তকারীরা।

পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মধুপুর হাসপাতালে পাঠায়। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় কোনও মহিলা বা কুমারীর সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top