News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসিতে এবার সরকার গড়বে বিজেপি : মুখ্যমন্ত্রী
Image

এডিসিতে এবার সরকার গড়বে বিজেপি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ মার্চ: এডিসিতে এবার সরকার গড়বে বিজেপি। আজ লংতরাইভ্যালিতে তিন দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে উপস্থিত থেকে এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলার লংতরাইভ্যালিতে বিজেপির মনোনয়ন জমা দেওয়ার আগে আয়োজিত র‍্যালিতে জনজাতি মানুষের ব্যাপক সাড়া মিলেছে। এদিন বিজেপি প্রার্থীরা বিপিন দেববর্মা (দামছড়া-কচুচেরা), সুকেশ দত্ত বড়ুয়া (মনু-ছৈলেংটা) এবং এসমেল জয় ত্রিপুরা (ছাওমানু)—লংতরাইভ্যালির মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমার আগে আয়োজিত বিশাল র‍্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। র‍্যালিতে জনজাতি মানুষের বিপুল অংশগ্রহণ দলের প্রতি তাদের আস্থা আরও দৃঢ় হয়েছে বলেই দাবি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারা বলেন, এডিসির সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিই মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে।

অন্যদিকে, তিপরা মথা পরিচালিত এডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি দাবি করেছে, উন্নয়নমূলক কাজ উপেক্ষিত হয়েছে, যার ফলে অনেক জনজাতি বাসিন্দা হতাশ। ইতিমধ্যেই তিপ্রা মথার একাধিক নেতা বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।

Releated Posts

‘ছাত্রদের আওয়াজ বদল আনবেই’, প্রয়াগরাজে রাহুলের হুঙ্কার

প্রয়াগরাজ, ৮ আগস্ট : দেশের দুর্নীতিগ্রস্ত ও ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্ররা এবার সরব হয়েছে। তাদের এই আন্দোলনের…

ByBySandeep Biswas Aug 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে বিজেপির কৌশল নিয়ে জল্পনা, মথার সঙ্গে সমঝোতা নিয়ে মুখে কুলুপ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 8, 2026

রেশন ব্যবস্থায় অনিয়ম ও পচা ডাল সরবরাহের অভিযোগ, খাদ্য দপ্তরের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ৮ আগস্ট: কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের আমলে খাদ্য ও ওষুধে ভেজাল, সরকারি সম্পদ লুট, খাদ্যসামগ্রী আত্মসাৎ…

ByByNews Desk Aug 8, 2026

প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের

আগরতলা, ৮ আগস্ট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top