News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়ায় শক্তি প্রদর্শন, মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়া
Image

তেলিয়ামুড়ায় শক্তি প্রদর্শন, মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী বিল্লু জমাতিয়া

তেলিয়ামুড়া, ২৫ মার্চ: আসন্ন স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে পাহাড়ি জনপদে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এরই মাঝে ১১ মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়া আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিলেন।

বুধবার সকাল থেকেই জারুইলং বাড়ি এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ঢাক-ঢোল, দলীয় পতাকা এবং স্লোগানে মুখরিত পরিবেশে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি তেলিয়ামুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে এসে পৌঁছায়। এতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি কার্যত শক্তি প্রদর্শনের রূপ নেয়।

পরবর্তীতে তেলিয়ামুড়ার মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী-এর কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন বিল্লু জমাতিয়া। এই সময় তাঁর সঙ্গে দলের স্থানীয় নেতৃত্ব এবং বিশিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনকে সামনে রেখে এই শক্তি প্রদর্শন এলাকায় রাজনৈতিক সমীকরণকে আরও তীব্র করে তুলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। হাজার হাজার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি বিশেষ তাৎপর্য বহন করছে বলেও মত অনেকের।

এদিকে, রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা এক সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সুরে জানান, এই কেন্দ্রে তাদের জয় নিশ্চিত।

Releated Posts

বহু প্রতীক্ষিত ভিলেজ কমিটি নির্বাচন, প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনের

আগরতলা, ৯ মে : বহু প্রতীক্ষিত ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করল ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন।…

ByByTaniya Chakraborty May 9, 2026

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৯ মে : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty May 9, 2026

পাঁচ মন্ত্রি নিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৯ মে : পশ্চিমবঙ্গে যাত্রা শুরু হল বিজেপি সরকারের। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ শনিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে…

ByBySandeep Biswas May 9, 2026

সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত, আহত ২৩ জনের অধিক

আগরতলা, ৯ মে : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty May 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top