জ্বালানির ওপর আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্তে স্বস্তি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৭ মার্চ: দেশজুড়ে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের স্বার্থে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকার জ্বালানির ওপর আবগারি শুল্ক ১০ টাকা কমানোর ঘোষণা করেছে। এই পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

আজ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে দেশের লক্ষ লক্ষ সাধারণ মানুষ, বিশেষ করে গৃহস্থ পরিবার ও পরিবহন ক্ষেত্রের সঙ্গে যুক্তদের ওপর আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। জ্বালানির মূল্য হ্রাস পেলে দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করেন তিনি।

তিনি আরও বলেন, এই পদক্ষেপ বর্তমান পরিস্থিতিতে জনস্বার্থে একটি সময়োপযোগী ও সংবেদনশীল উদ্যোগ। প্রধানমন্ত্রী মোদি বরাবরই জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে আসছেন, এবং এই সিদ্ধান্ত সেই ধারাকেই আরও একবার স্পষ্ট করল। ত্রিপুরা ও সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের জনগণের পক্ষ থেকে এই জনবান্ধব উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ।

Leave a Reply