সাব্রুম এমএমডি কলেজে ককবরক ভাষা ও লোকঐতিহ্য নিয়ে একদিনের কর্মশালা

সাব্রুম, ১৮ মার্চ: ককবরক ভাষা ও লোকঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যে সাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজে অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা। কলেজের ককবরক বিভাগ উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের ককবরক ও সংখ্যালঘু ভাষা পরিচালনালয়ের আর্থিক সহায়তায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

কলেজের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালার মূল বিষয় ছিল— ককবরক ভাষাভাষী জনগোষ্ঠীর মৌখিক ঐতিহ্য, লোককাহিনি, লোকসংগীত ও নৃত্যরূপ।

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ দেববর্মা এবং প্রশান্ত দেববর্মা। কর্মশালায় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অনুপম গুহ।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির যুগে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ অত্যন্ত জরুরি। অধ্যক্ষ অনুপম গুহ জানান, ভারত বৈচিত্র্যের দেশ, তাই মাতৃভাষা রক্ষায় সকলকে সচেষ্ট হতে হবে।

অনুষ্ঠানের টেকনিক্যাল সেশনে সব্রুমের লোকশিল্পী খেচাধন ত্রিপুরা ককবরক লোকসংগীত ও নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা লোকনৃত্য, আবৃত্তি ও গল্প বলার উপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

কর্মশালার সূচনা ও সমাপনী বক্তব্য রাখেন ককবরক বিভাগের প্রধান অধ্যাপক অজয় দেববর্মা এবং শিক্ষক পরিষদের সম্পাদক ড. তপন শীল।

।।।।।

Leave a Reply